প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬
নান্দাইল দিঘিকে দৃষ্টিনন্দন করতে প্রকল্প গ্রহন করা হয়েছে-প্রতিমন্ত্রী আব্দুল বারী
জয়পুরহাট জেলার কালাই উপজেলার দেশের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে এবং দর্শনার্থীদের বিনোদন সুবিধা বাড়াতে ঐতিহ্যবাহী নান্দাইল দিঘিকে ঘিরে একটি বৃহৎ ও দৃষ্টিনন্দন পর্যটন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।প্রকল্পের বিস্তারিত তুলে ধরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী জানান, পর্যটকদের সুবিধার্থে এখানে দুটি আধুনিক রেস্ট হাউস, পার্ক এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রাখা হবে। এছাড়া পুরো এলাকা পর্যবেক্ষণের জন্য নির্মাণ করা হবে ওয়াচ টাওয়ার। জলাশয়ে ঘুরে বেড়ানোর জন্য এবং পরিবেশ রক্ষার কথা বিবেচনায় রেখে ইঞ্জিনচালিত নৌকার পরিবর্তে ব্যাটারি চালিত স্কুটারের ব্যবস্থা থাকবে।প্রকল্পের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে পানির ওপর দিয়ে তৈরি বিশেষ ওয়াকওয়ে। প্রতিমন্ত্রী জানান, পানির ভেতর থেকে পিলার তুলে এমনভাবে এই ওয়াকওয়েটি নির্মাণ করা হবে, যাতে মনে হয় দর্শনার্থীরা সরাসরি পানির ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন। এই নান্দনিক ডিজাইন পর্যটকদের মাঝে এক ভিন্নধর্মী অনুভূতির সৃষ্টি করবে।আব্দুল বারী আরও বলেন, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রচুর পর্যটক ও দর্শনার্থীর আগমন ঘটবে, যা স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করবে এবং মানুষের বিনোদন ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে।পরিকল্পনা অনুযায়ী, নান্দাইল দিঘিকে মূল ফোকাস রেখে বড় পরিসরে এই প্রথম প্রজেক্টটি বাস্তবায়ন করা হবে। পরবর্তীতে এই কার্যক্রমের আওতায় বিলের ঘাটেও ওয়াচ টাওয়ার, পিকনিক স্পট ও রেস্ট রুম নির্মাণ করা হবে এবং আসরাঙ্গা দিঘিতেও একই ধরনের উন্নয়নমূলক কাজ করা হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত