প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন গ্রেপ্তার
ভোলার বোরহানউদ্দিনে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জুয়েল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটে বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালুর চায়ের দোকানের পশ্চিম পাশের গলির মুখে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলীর নেতৃত্বে এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার এসআই (নিরস্ত্র) হুসাইন মো. জুয়েল শেখ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় মো. জুয়েলকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার জুয়েল মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ী থানার আমতলী এলাকার মৃত মুসলিম শেখ ও মৃত রহিমা বেগম ওরফে বেবির ছেলে। বর্তমানে তিনি বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ব্যাপারী বাড়িতে বসবাস করেন।পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত