প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
উল্লাপাড়ায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে আইনজীবীদের মতবিনিময়
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীনের সঙ্গে উপজেলা আইনজীবীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উল্লাপাড়া উপজেলা আইনজীবী ক্লাবের আয়োজনে স্থানীয় গ্রীন চিলিস রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।এ্যাডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন এ্যাডভোকেট গোলাম সরওয়ার শফি।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শফিকুর রহমান রফিক সরকার, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হুমায়ূন কবির।এছাড়াও উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার, আজিজুর রহমান মানু, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র বেলাল হোসেনসহ উপজেলা ও জেলা পর্যায়ের আইনজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।মতবিনিময় সভায় আইনজীবীদের সঙ্গে জেলা পরিষদের প্রশাসকের পারস্পরিক সৌহার্দ্য, এলাকার উন্নয়ন, আইনজীবীদের পেশাগত বিভিন্ন বিষয় এবং উল্লাপাড়ার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত আইনজীবীরা তাঁদের বিভিন্ন মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত