প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৫
বাঘাইছড়িতে অবৈধ সিগারেট উদ্ধার করলো বিজিবি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মারিশ্যা জোন।জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ এর নির্দেশে বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার রাত ৯ ঘটিকায় গোপন সংবাদ পেয়ে ফাঁদ পেতে অভিযান চালায় ২৭ বিজিবি মারিশ্যা জোনের বিজিবির একটি দল।এসময় একটি মোটরসাইকেলকে থামার নির্দেশ দিলে সিগারেট বোঝাই বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরনের ১২০ কার্টুন ১২০০ প্যাকেট সিগারেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৭৫ হাজার টাকা।মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানান।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত