প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৫
বিরামপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর দক্ষিণ জেলা ও বিরামপুর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টে:) বিরামপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে।শহরের নতুন বাজার দিনাজপুর দক্ষিণ জেলা ও বিরামপুর উপজেলা শাখা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, দিনাজপুর দক্ষিণ জেলা শাখার সভাপতি ডাঃ নূর আলম সিদ্দিক, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, দক্ষিণ জেলা সহ-সম্পাদক ও বিরামপুর উপজেলা শাখার সভাপতি রায়হানুল ইসলাম, দক্ষিণ জেলা যুব আন্দোলনের সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমূখ। বক্তব্য শেষে নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত