প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৫
যা জানা গেল, নতুন পে স্কেল নিয়ে
নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন গঠনের পর কার্যক্রম শুরু করেছে কমিশন। ছয় মাসের মধ্যে নতুন পে স্কেলের জন্য সুপারিশ করার কথা জানা কমিশন।এ বিষয়ে সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবীরা, সরকারি প্রতিষ্ঠান (স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ) কিংবা বিভিন্ন অ্যাসোসিয়েশন/সমিতি বেতন কাঠামো কেমন চায় সে বিষয়ে উন্মুক্ত মতামত নিচ্ছে কমিশন। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এসব মতামত গ্রহণ করা হবে।দীঘ এক দশক পর পে কমিশন গঠনের পর আশা দেখছেন সরকারি চাকরিজীবীরা। সকলের মনে এখন একটায় প্রশ্ন, নতুন পে স্কেলে কত বাড়বে বেতন?নাম প্রকাশ না করার শর্তে কমিশনের এক সদস্য জানান, ১০ বছর পর কমিশন গঠিত হয়েছে, এই দশ বছরের মূল্যস্ফীতি অনেক বেড়েছে। সে অনুযায়ী সংশ্লিষ্টদের চাহিদাও অনেক। এখন মানুষ যেভাবে চিন্তা করছে, আমাদেরও সেভাবে চিন্তা করতে হবে। মূল্যস্ফীতি বিবেচনায় রেখে সুপারিশ করা হবে।১ম থেকে ২০তম গ্রেড ভেঙে পুনর্বিন্যাস করা হবে। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত শেষ পর্যন্ত কমিশন কোনটা সুপারিশ করবে, তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।বর্তমান স্কেলের মূল বেতন, নতুন স্কেলে দ্বিগুণ হতে পারে বলেও ইঙ্গিত দেন ওই সদস্য। যদি দিগুণ হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ মূল বেতন হবে ১ লাখ ৫৬ হাজার (১ম গ্রেড) এবং ২০তম গ্রেডের ক্ষেত্রে সর্বনিম্ন হবে ১৬ হাজার ৫০০ টাকা। এই স্কেলে বিসিএস দিয়েই যারা নিয়োগপ্রাপ্ত হবেন, তাদের বেতন শুরু হবে ৪৪ হাজার টাকা দিয়ে; যা বর্তমানে ২২ হাজার টাকা।ওই সদস্য আরও জানান, এখন যে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতন ১২:১, ১০:১, ৮:১ অনুপাত নিয়ে যেসব আলোচনা চলছে, সেসব বিষয়ও কমিশনের নজরে আছে।এ বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নতুন পে স্কেল ২০২৬ সালের শুরু (জানুয়ারি/মার্চ/এপ্রিল) থেকেই কার্যকর হতে পারে। এজন্য চলতি অর্থবছরের সংশোধিত বাজেটেই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে।উপদেষ্টার ভাষ্য, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালের পে স্কেল ঘোষণা করা হয়। সেই স্কেলের বেতন কাঠামো পর্যালোচনা করে দেখা যায়, তখন সর্বোচ্চ গ্রেড-১ এ মূল বেতন ১৯৫ শতাংশ (৪০ হাজার থেকে ৭৮ হাজার টাকা) বাড়ানো হয়। আর সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে ২০১ শতাংশ বৃদ্ধি করে ৪ হাজার থেকে করা হয় ৮ হাজার ২৫০ টাকা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত