প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫
রাজশাহী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গত শুক্রবার নগরীতে বর্ণাঢ্য র্যালি, প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গত শুক্রবার সকালে মতিহার থানার অক্ট্রয়মোড়ে অবস্থিত সংগঠনটির কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি মহানগরীর কাজলা ও তালাইমারী ট্রাফিক মোড় প্রদক্ষিণ করে প্রধান কার্যালয়ে এসে শেষ হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এর আগে সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জুবেরী মাঠে সাংবাদিকদের অংশগ্রহণে একটি প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলায় দুটি দল অংশ নেয় এবং রাজশাহী রিপোর্টার্স ইউনিটির দল বিজয়ী হয়।আলোচনা সভায় রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মুগণী নীরো বলেন, প্রত্যেক বছরের মতো এ বছরও আমরা রাজশাহী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছি। অত্যন্ত আনন্দঘন পরিবেশে সকল সাংবাদিকরা খেলাধুলা ও আনন্দে মেতে উঠেছেন। আগামীতেও আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর ধারা অব্যাহত থাকবে।সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামান বলেন, সাংবাদিকতায় তথ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এর ভোক্তা সবচেয়ে বেশি। তাই সাংবাদিকতার সম্ভাবনাও বিশাল। তবে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে। অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানা রাব্বানী, সহ-সভাপতি মনোয়ার হোসেন উৎপল, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ জুবায়ের আলম রাজন, অর্থ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম রাহিদ, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন সম্রাট, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মোজাম্মেল হক, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক মোঃ বিপুল হাসান, নির্বাহী সদস্য মোঃ পারভেজ ইসলাম, মোঃ আকতারুজ্জামান বাবুল। এছাড়া সদস্য উপস্থিত ছিলেন আহম্মদ মোস্তফা শিমুল, মোঃ আতিকুর রহমান (মন্টু), মোঃ মনোয়ার হোসেন উৎপল, মোঃ আখতারুজ্জামান বাবুল, মাসুদ আলী পুলক, মোঃ মমিন উদ্দীন, মোঃ সারোয়ার জাহান (বিপ্লব), মোঃ রুবেল ইসলাম, মোঃ শাহাজাহান, তাহসীনুল আমিন রাহী, শ্রী প্রশান্ত কুমার সরকার (মিন্টু), আবির শেখ, রাশেল শেখ, আব্দুর সাত্তার রানা, হৃদয় পারভেজ, রানা শেখ, কাওসার মাহমুদ এবং রাজশাহীর সময় অফিসের দপ্তর সম্পাদক মোঃ মাসুম, পিয়াস আলী, মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত