প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫
রাণীনগরে মাদক সেবনের সময় হাতেনাতে ধরা, ভ্রাম্যমাণ আদালতে সাজা
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সবুজ হোসেন (৪০) নামে এক মাদকসেবীকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে একশত টাকা অর্থদণ্ড করা হয়।শনিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার চক-কুজাইল গ্রামে এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান। দণ্ডপ্রাপ্ত সবুজ হোসেন ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান জানান, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত সবুজ হোসেন নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের নির্যাতন ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন। এমন অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের সহায়তায় তার বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় তাকে মাদক সেবনরত অবস্থায় হাতে-নাতে আটক করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সবুজ হোসেনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়।রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিকে আদালতের আদেশ অনুযায়ী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত