প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৫
আদমদীঘিতে চোরাই মটরসাইকেল উদ্ধারসহ চোর গ্রেপ্তার
বগুড়ার আদমদীঘিতে এক ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে চুরি যাওয়া মটরসাইকেল উদ্ধারসহ রাশেদ হোসেন রুবেল (২৬) নামের চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার রুবেল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আবাদপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় দুপচাঁচিয়ার আলতাফনগর বাজার থেকে মটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।এসআই ফেরদৌস আলী বলেন, উপজেলার কুন্দগ্রাম ইউপির মটপুকুরিয়া বাজার এলাকায় বাড়ির সামনে থেকে পার্টস ব্যাবসায়ী ফরিদুল ইসলামের ১২৫ সিসি ডিসকোভার মটরসাইকেল চুরি যায়। গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর বাজার থেকে রাশেদ হোসেন রুবেল নামের এক চোরকে আটক এবং তার কাছে থাকা চুরি যাওয়া মটরসাইকেলটি উদ্ধার করা হয়।আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও মাদক সহ ১২ মামলা রয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত