প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৫
চরফ্যাশনে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ভোলার চরফ্যাশন অঞ্চলের বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২ অক্টোবর ) সকালে ভোলার চরফ্যাশন সার্ভিস সেল কার্যালয়ে এ ব্যবসা পর্যালোচনা সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের আল আমিন বীমা প্রকল্পের উপ-মহাব্যবস্থাপক (উন্নয়ন) মাসুদ হাসানের সভাপতিত্বে ব্যবসা পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন প্রশাসন) নওশের আলী নাঈম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক ও বিভাগীয় প্রধান মাসুদ রানা মাসুম ।এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের আল আমিন বীমা প্রকল্পের মহাব্যবস্থাপক ও প্রকল্প ইনচার্জ বাবুল হোসেন, একক বীমা প্রকল্পের মহাব্যবস্থাপক ইয়াকুব আলী শামীম প্রমুখ।ব্যবসা পর্যালোচনা সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকদের হাতে বীমাদাবীর চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন প্রশাসন) নওশের আলী নাঈম।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত