প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৫
দোকান ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জয়পুরহাটের পাঁচবিবিতে একটি পরিত্যক্ত দোকান ঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত যুবক সদর উপজেলার মুরারীপুর গ্রামের মোঃ আনোয়ার হোসেন ছেলে আরিফ হোসেন (২৮)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার আওলাই ইউনিয়নের ভুতগাড়ী বাজারের আনিছুর রহমানের দোকান থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়া জানায়, আরিফ একজন মোটরসাইকেল মেকানিক। সে গত দুই মাস পূর্বে উপজেলার গোড়না গ্রামের মৃত নুর আলাউদ্দিনের পুত্র আনিছুর রহমানের ভূতগাড়ী বাজারে একটি ঘর ভাড়া নিয়ে মোটরসাইকেল মেরামতের কাজ করছিল।ঘটনার দিন রাতের কোন এক সময় আরিফ হোসেন দোকান ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে জনৈক এক মহিলা আরিফের ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক হাসপাতালের মর্গে প্রেরন করেন।পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত রির্পোট আসার পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত