প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৫
পাঁচবিবিতে মাদক ব্যবসার প্রতিবাদে গৃহবধূর হাত-পা ভাঙল
জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক ব্যবসায় প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ী কর্তৃক হামলায় কারিমা খাতুন নামের এক গৃহবধূ হাত পা ভেঙে গুরুতর আহত করেছে মাদক ব্যবসায়ীরা।ঘটনাটি ঘটেছে উপজেলার মাধখুর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আদালতে মামলা করলে বাদিনীকে স্ব-পরিবারে মেরে ফেলার হুমকি দিচ্ছে তারা। ফলে নিরাপত্তা ও প্রতিকার চেয়ে শনিবার (১৮ই অক্টোবর) দুপুরে মাধখুর গ্রামের নিজ বাড়ীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন ভুক্তভোগী আহত গৃহবধূ।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গৃহবধূ কারিমা খাতুন বলেন, একই গ্রামের লুৎফর রহমানের পুত্র মোঃ রিপন, ফয়েজ উদ্দিনের পুত্র লুৎফর রহমান,তার স্ত্রী ফরিদা ও কন্যা রুমা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বাড়ীতে মাদক সেবনকারীদের চলাফেরার কারণে গ্রামের গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে এবং গ্রামের অনেক ছোট বড় ছেলেরা মাদক সেবনে জড়িয়ে পড়ছে। এ কারণে আমি প্রতিবাদ করলে গত সোমবার রাতে উল্লেখিত মাদক ব্যবসায়ীগণ লোহার রোডসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার বাড়ীতে প্রবেশ করে অতর্কিত হামলা চালিয়ে আমার হাত পা ভেঙে গুরুতর আহত করে। পড়নের কাপর ছিঁড়ে তারা আমার শ্লীলতাহানী ঘটায়। এঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার ২ দিন পর আবশেষে গত ১৬ অক্টোবর জয়পুরহাট আমলী আদালতে ২- এ একটি মামলা দায়ের করেন।মামলার পর থেকে উক্ত মাদক ব্যবসায়ীরা তাকে ও তার পরিবারবর্গকে বিভিন্নভাবে ভয়-ভীতি ও প্রাণাশের হুমকি দিচ্ছে। ফলে তারা স্ব-পরিবারে নিরাপত্তাহীনতায় ভুগছে।তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। এ ব্যাপারে অভিযুক্ত পরিবারের সঙ্গে কথা বলতে গেলে লুৎফর রহমানের স্ত্রী ফরিদা বেগম জানান, আমাদের বিরুদ্ধে তাদের আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত