প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৫
নওগাঁয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
নওগাঁয় ক্রিকেটার্স ফোরাম এর উদ্যোগে বয়স ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। রবিবার সকালে জেলা ষ্টেডিয়াম মাঠে এর উদ্বোধন করেন জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান। আয়োজকরা জানান, এই টুর্নামেন্টে অনুর্ধ ১৬ ও অনুর্ধ ১৮ থেকে ৪ টি টিম ফাইনালসহ মোট ৭ টি ম্যাচে অংশগ্রহন করবে। ৩৫ ওভারের খেলায় উদ্বেধনী ম্যাচে প্রথম ইনিংসে পদ্মা টিম ব্যাট করে ১৪১ রান তুলে অল আউট হয়। পরে মাঠে নেমে মেঘনা টিম ১০৫ রান করে সবগুলো ইউকেট হারায়। ৩৬ রানে জয়ী হয় পদ্মা টিম। চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর। উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেটার্স ফোরাম নওগাঁ এর আহবায়ক শাহাতাব আলম পলাশ, সদস্য সচিব রুহুল কুদ্দুস পলাশ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য রুবাইত হক সুনান, আবুল কালাম আজাদ ক্রীড়া সংগঠক জুলহাজ উর রশীদ অপু ও অন্যান্যগণ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত