প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৫
নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে যা জানা গেলো
গত রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেটে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ইসি ।ইসি বলেন, ‘আইননত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে সরকার আর স্থগিত মানে দলে সকল যাবতীয় কার্যক্রম স্থগিত। তাই আগামী নির্বাচনে কোন ভাবেই অংশগ্রহণ করতে পারবে না।’ইসি আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রতীক নির্ধারণ সংবিধান ও নির্বাচনী বিধিমালার আওতায় করা হয়। শাপলা প্রতীক সেই তালিকায় নেই, তাই তা বরাদ্দ দেওয়ার সুযোগও নেই।’আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’নির্বাচনকে সামনে রেখে সব বাহিনী প্রস্তুত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো চ্যালেঞ্জ হিসেবে থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি।ইসি আনোয়ারুল বলেন, ‘অতীতের মতো বিতর্কিত নির্বাচন আর হবে না। সবার সহযোগিতায় একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।’
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত