প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৫
ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা : যা দেখা গেল
পুরান ঢাকার আরমানিটোলার নূর বক্স লেনের একটি আবাসিক ভবনের সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের নেতা জুবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাসায় উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে নিয়মিত টিউশন করাতে যেতেন জুবায়েদ।রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে পুরান ঢাকার আরমানিটোলার নূর বক্স লেনের একটি ভবনের সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।ঘটনার পর ওই ভবনটি ঘিরে রাখেন জবি শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করে।প্রত্যক্ষদর্শীরা জানান, জুবায়েদ হোসেন ওই ভবনের পঞ্চম তলায় একাদশ শ্রেণির এক ছাত্রীকে নিয়মিত প্রাইভেট পড়াতেন। ঘটনার দিন সন্ধ্যায় পড়াতে যাওয়ার পথে তিনি ফোনে ওই ছাত্রীকে জানান যে তিনি ইতোমধ্যে নূর বক্স লেনে পৌঁছে গেছেন। কিন্তু কিছুক্ষণ পরই ভবনের সিঁড়ি থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়।নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত সিঁড়ি রক্তে ভেসে ছিল। দেখে মনে হয়, আক্রমণের পর জীবন বাঁচাতে তিনি প্রাণপণ দৌড়ে নিচ থেকে উপরের দিকে ছুটে গিয়েছিলেন।পুলিশ যায়, ঘটনাস্থল ভবনে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। তবে পাশের ভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পেছন দিক থেকে দুজন যুবক দ্রুত দৌড়ে আসছেন। একজনের গায়ে কালো টি-শার্ট, আরেকজনের গায়ে গোলাপি রঙের টি-শার্ট ছিল। তবে ফুটেজটি অস্পষ্ট হওয়ায় তাদের মুখ স্পষ্টভাবে দেখা যায়নি। এদিকে সিসিটিভি ফুটেজের পাশাপাশি এক ছাত্রীর পরিবারের সঙ্গেও কথা বলছে পুলিশ। যেহেতু সিসিটিভি ফুটেজটি এখনো অস্পষ্ট, তাই আশপাশের ফুটেজগুলোও চেকিং চলছে।ওই সূত্র আরও জানায়, খুনের ঘটনায় আপাতত কাউকেই সন্দেহের বাইরে রাখছে না পুলিশ। এ ক্ষেত্রে টিউশনি করানো ওই ছাত্রী ও তার পরিবার এবং তৃতীয় এক যুবককেও সন্দেহের তালিকায় রেখেছে পুলিশ।এদিকে এ ঘটনায় তার ছাত্রী এইিএসসি শিক্ষার্থী বর্ষাকে গ্রেপ্তার করেছে পুলিশ।বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ছুরিকাঘাতে জবি ওই শিক্ষার্থী মারা গেছেন। ওই বাসায় তিনি টিউশনির করাতেন। ঘটনাটি তদন্তাধীন। হত্যার কারণ এখনো পরিষ্কার নয়, তবে আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি।’
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত