প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৫
সান্তাহার শহর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে যুবদল নেতা জিকোর মতবিনিময়
বগুড়ার আদমদীঘির সান্তাহার শহর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান তালুকদার জিকো মতবিনিময় করেছেন।এ উপলক্ষে রবিবার রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের মাইক্রোস্ট্যান্ডে প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জেন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মিজানুর রহমান তালুকদার জিকো প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন। বক্তব্যে তিনি আরো বলেন, ‘বিএনপির রাজনীতিতে এই অঞ্চলে আমাদের পরিবার নানা প্রতিকূলতার মাঝেও মানুষের পাশে ছিলেন। সে কারনেই ইতিমধ্যে এমপি নির্বাচনের জন্য আমার বাবা (আব্দুল মহিত তালুকদার) দল থেকে গ্রীন সিগনাল পেয়েছেন। আমি চাই সাংবাদিকরা আমার বাবা সহ অন্য প্রার্থীদের নিয়ে গঠনমূলক এবং সত্য তুলে ধরবেন। আমরা অতীতে সাংবাদিকদের সহযোগীতা পেয়েছি, আগামীতেও পাবো বলে আশা করছি।’ সভায় আরো বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সুজন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ কুমার কর্মকার, যুবদল নেতা জীবন চৌধুরী, মাসুম খান, রাজু, হান্নান, জাহিদ, মামুন, নাহিদ, সাহিদ, পৌর ছাত্র দলের সাবেক সহ-সভাপতি সোহেল রানা, ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, জহির রায়হান শুভ ও স্বেচ্ছাসেবক দল নেতা বেলাল, সান্তাহার শহর প্রেসক্লাবের সহ সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ, যুগ্ম সম্পাদক ফিরোজ হোসেন, সানোয়ার, সামি ও হুমায়ুন প্রমূূখ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত