প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৫
এবার প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলা, নিহত ৩
মাদক চোরাচালানের অভিযোগে এবার প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌযানটি মহাসাগরের পূর্বাঞ্চলীয় রুট দিয়ে মাদক পাচার করতো। তবে, এই অভিযানে কোন মার্কিন সেনা আহত হননি বলেও জানান তিনি। গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ক্যারিবীয় সাগরে সাতটি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে। ট্রাম্প দাবি করেন, এসব নৌযান ভেনেজুয়েলা থেকে এসেছে এবং দেশচির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে সংশ্লিষ্ট একটি ‘মাদক-সন্ত্রাসী হুমকি’র অংশ। এরই ধারাবাহিকতায় এবার পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানের অভিযোগে একটি নৌযানে অষ্টম হামলা চালালো মার্কিন বাহিনী। এক এক্স পোস্টে হামলার একটি নাটকীয় ভিডিও শেয়ার করে মার্কিন যুদ্ধমন্ত্রী হেগসেথ বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে যুদ্ধ মন্ত্রণালয় একটি চিহ্ণিত সন্ত্রাসী সংগঠন পরিচালিত একটি জাহাজে আরও একটি মারাত্মক হামলা চালায়। সন্ত্রাসীরা পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সাথে জড়িত ছিল।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত