প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৫
ঢাকা গামী ট্রেন স্টপেজ ও স্টেশন সংস্কারের দাবিতে মানববন্ধন
নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকা গামী সকল আন্ত:নগর ট্রেন স্টপেজ ও স্টেশন সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৬ অক্টোবর) সকাল সারে ৯টায় আত্রাই উপজেলা বাসীর ব্যানারে আহসানগঞ্জ স্টেশন চত্ত্বরে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে ঢাকা গামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি আহসানগঞ্জ স্টেশনের কাছে আসলে শতশত জনতা রেল লাইনে নেমে পড়ায় গাড়ির পরিচালক ট্রেনটি থামাতে বাধ্য হন।জানা যায়, নওগাঁ জেলার একমাত্র ঐতিহ্যবাহী ও জনগুরুত্বপূর্ণ আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন। স্টেশনটি দিয়ে আত্রাই উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী রাজশাহী জেলার বাগমাড়া উপজেলা, নাটোর জেলার সিংড়া ও মাধনগর উপজেলা এবং নওগাঁ জেলার রাণীনগর উপজেলার মানুষ এ স্টেশন হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে যাতায়াত করে থাকেন। উত্তরবঙ্গের দিনাজপুর, রংপুর, চিলাহাটী, পঞ্চগর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সকল ট্রেন এ স্টেশনের উপর দিয়ে চলাচল করলেও শুধু মাত্র দ্রুযান এক্সপ্রেস ও নীল সাগর ছাড়া আর কোন ট্রেনের স্টপেজ এখানে নাই। অথচ পার্শ্ববর্তী সান্তাহার ও নাটোর স্টেশনের রাজস্ব আদায়ের চেয়ে আহসানগঞ্জ স্টেশনের রাজস্ব আদায় অনেক বেশি।উক্ত মানববন্ধনে নওগাঁ-৬(আত্রাই-রাণীনগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী খবিরুল ইসলাম বলেন, আমি ঢাকাগামী সকল স্টেন স্টপেজ এবং স্টেশনের আধুনিকায়ন চেয়ে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল এবং ঢাকায় ডিজি বরাবর আবেদন দিয়েছি। তিনি আরও বলেন, উত্তর বঙ্গের মধ্যে আহসানগঞ্জ স্টেশনে রাজস্ব আদায় বেশি হওয়া সত্ত্বেও স্টেশনটিতে ঢাকাগামী মাত্র ২টি ট্রেন দাঁড়ায়। আমরা আত্রাই-রাণীনগর বাসী এ বৈশম্য আর সহ্য করতে পারছিনা। আজ আমরা শুধুমাত্র চিলাহাটি ট্রেনটির যাত্রা বিরতি করালাম। অতিদ্রুত সময়ের মধ্যে ঢাকা গামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনসহ অন্যান্য ট্রেনের স্টপেজ না দিলে আগামী দিনে উপজেলাবাসীকে সাথে নিয়ে ঢাকা গামী সকল ট্রেন থামানো হবে।উক্ত মানববন্ধন অনুষ্ঠানে উপজেলার সর্ব স্তরের শতশত মানুষ উপস্থিত ছিলেন। জে/বি/তপন
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত