প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৫
দেশজুড়ে ২৫০ আসনে প্রার্থী চূড়ান্ত বিএনপি’র
দুই থেকে তিন দিনের মধ্যেই ২৫০টি আসনে প্রার্থী মনোনয়নের ‘গ্রিন সিগন্যাল’ দিতে যাচ্ছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, অধিকাংশ আসনে দ্রুত প্রার্থী চূড়ান্ত করে নির্বাচনী মাঠ ধরে রাখার কৌশল নিয়েছে হাইকমান্ড।দেশের ৮ বিভাগে ৩০০ আসনের জন্য মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার রাতে শেষ হয়েছে। এ সময় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন শীর্ষ নেতারা এবং দলীয় ঐক্য অটুট রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। নেতাদের ভাষ্য, ঐক্য নষ্ট হলে বিএনপি কঠিন সংকটে পড়বে; কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা।ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ভিডিওবার্তায় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন—ধানের শীষের ইমেজ যেকোনো মূল্যে অক্ষুণ্ণ রাখতে হবে এবং যে প্রার্থী মনোনয়ন পাবেন তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিএনপির নীতিনির্ধারণী ফোরামের সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিভেদ রোধ ও স্বতন্ত্র প্রার্থী হওয়া ঠেকাতে হাইকমান্ডের বৈঠকে কঠোর সিদ্ধান্ত হয়েছে। চলতি মাসেই ২০০ থেকে ২৫০ জনকে ‘সবুজ সংকেত’ দেওয়া হবে।জে/বি
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত