প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৫
নবাবগঞ্জে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন
দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির পুর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এতে উপজেলার বল্লভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ওবায়দুর রহমান কে সভাপতি ও উপজেলার চকনওদাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তরিকুল ইসলাম কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। রবিবার (২ নভেম্বর) বেলা ১১ টায় নবাবগঞ্জ কারিগরি মহাবিদ্যালয়ের অডিটরিয়ামে সহকারী শিক্ষিকা মোছাঃ মঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। এতে সিনিয়র সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহিন কাদির ও তেপুকূরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ মঞ্জুয়ারা বেগম।এছাড়াও সিনিয়র সহ-সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন শালখুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আছাদুল ইসলাম ও খয়েরগুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ জুলিয়াস সিজার কণা। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন নব কমিটির সহ-সভাপতি এজাজুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজ, অর্থ সম্পাদক মোঃ সাজ্জাদ চৌধুরী, সহ অর্থ সম্পাদক মোঃ আঃ মতিন, দপ্তর সম্পাদক মোঃ মোক্তার হোসেন, আইন বিষয়ক সম্পাদক মোঃ মোকতাদুর রহমান সভায় উপজেলার প্রায় দেড় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষিকা গন উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত