প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৫
তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নে নওগাঁয় বিএনপির লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা” ও “১৮০ দিনের কর্মপরিকল্পনা” বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকেলে বলিহার বাজার এলাকায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বলিহার ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রসুল ফিটু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন।অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন নওগাঁ সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখলাকুর রহমান রতন, সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান সাবু, পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক শেখ মাসুদ রানা, বলিহার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মামুনুর রহমান রিপন বলেন, তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখা ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নই দেশের রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনের একমাত্র পথ। জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ফিরিয়ে আনা এবং একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।তিনি আরও বলেন, বর্তমান সময়ে দেশের জনগণ পরিবর্তন চায়, তারা একটি সুশাসনভিত্তিক, জবাবদিহিমূলক প্রশাসন দেখতে চায়। বিএনপি সেই আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করছে।অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেই বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের এ রূপরেখা ঘোষণা করেছে। এতে শিক্ষা, স্বাস্থ্য, বিচারব্যবস্থা, প্রশাসন, নির্বাচন কমিশনসহ রাষ্ট্রের প্রতিটি খাতের সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হয়েছে।উঠান বৈঠকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী সাধারণ জনগন উপস্থিত ছিলেন। তাঁরা সবাই আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।এসময় স্থানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এ ধরনের গণসংযোগ কর্মসূচি আগামী দিনে আরও জোরদার করা হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত