প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৫
জয়পুরহাট-২ আসনের ধানের শীর্ষের কান্ডারি ডিসি আব্দুল বারী
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে এমপি প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।সোমবার (৩ নভেম্বর) বিকেলে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষনা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে জয়পুরহাট-২ (আক্কেলপুর, কালাই, ক্ষেতলাল) সংসদীয় আসনে বিএনপি প্রার্থী হিসেবে লড়বেন সাবেক সচিব, বিভাগীয় কমিশনার, ডিসি আব্দুল বারী।আব্দুল বারি কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলি শিবসমুদ্র গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। আব্দুল বারি ২০০১-২০০৫ সালের মধ্যে ঢাকা জেলার জেলা প্রশাসক (উপ সচিব) ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) হিসেবে প্রশাসনে চাকুরী করেছেন।তিনি চলতি বছরের গত ২১ জুলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।প্রার্থীতা ঘোষনার পর জয়পুরহাট-২ আক্কেলপুর, কালাই, ক্ষেতলালের দলের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎফুল্লতা সৃস্টি হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত