প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৫
দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বগুড়ার দুপচাঁচিয়ায় ঢাকা কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১২.০০টায় নওগাঁ -বগুড়া মহাসড়কের তিষীগাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত মোটরসাইকেল চালক দুপচাঁচিয়া পৌর পূর্ব মাস্টারপাড়া এলাকার আব্দুর রশিদ প্রামানিক এর ছেলে লাদেন (২৩)।পরিবার ও থানা সূত্রে জানা যায় যে,ভিকটিম লাদেন ২৪ শে আহত জুলাই যোদ্ধা ছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উল্লেখ্য,বগুড়া-নওগাঁ মহাসড়কের মাঝামাঝি দুপচাঁচিয়া তিশীগাড়ি নামক স্থানে অতিরিক্ত ভাঁজ থাকার কারণে রাস্তার দুপাশে আইল্যান্ড না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনায় মৃত্যুবরণের সংখ্যা বেড়েই চলছে। এলাকার জনগণ জেলা প্রশাসক মহোদয় ও থানা নির্বাহী কর্মকর্তার কাছে জোর দাবি করছেন রাস্তার দুই পাশে দুইটি স্প্রিড বেকার বসানোর জন্য। তাহলে অনেকাংশে দুর্ঘটনার কমে যাবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত