প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৫
৭ই নভেম্বরকে স্মরণ করে নওগাঁ ছাত্রদলের সভা
ঐতিহাসিক ৭ই নভেম্বর সিপাহী–জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে নওগাঁ জেলা ছাত্রদল। শনিবার (৮ নভেম্বর) বিকেলে শহরের কেডির মোড়ে দলের স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা।সভায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাসেল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোহাগ, হাফিজুর রহমান আকাশ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আজম অলি, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক স্বাধীন হোসেন শুভ ও তাইদুল ইসলাম তাজ, সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান বাদশা ও আল আমিন বাদশা, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক জুনায়েদ হোসেন এবং নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রেদোয়ান ইসলাম রওনক।বক্তারা একত্রিত হয়ে ৭ই নভেম্বরকে বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় দিন হিসেবে স্মরণ করেন, যখন সিপাহী ও সাধারণ জনগণ একযোগভাবে জাতীয় স্বার্থ রক্ষায় আপসহীন ভূমিকা পালন করেছিলেন। তাঁরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে ঐক্যবদ্ধ হয়ে ছাত্রদলকে আরো সংগঠিত, শক্তিশালী ও কর্মমুখী করার অঙ্গীকার ব্যক্ত করেন।সভা শেষে, দেশের স্বাধীনতা, জনগণের কল্যাণ এবং জাতির অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত