প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৫
কালাইয়ে বিএনপি নেতাদের সঙ্গে জয়পুরহাট-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মতবিনিময় সভা
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে জয়পুরহাট-২ আসনের বিএনপি'র নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কালাই ময়েন উদ্দনি সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে কালাই ও পৌরসভা বিএনপি আয়োজন এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় উপজেলার বিভিন্ন নেতা-কর্মীরা বিকেল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে অবস্থান নেয় ঐ উচ্চ বিদ্যালয় মাঠে। এই মতবিনিময় সভা থেকে জনসমুদ্রে রূপ নেই। সেখানে জিয়া, খালেদা, তারেক ও ডিসি মো. আব্দুল বারী নামে স্রোগানে স্রোগানে মুখরিত হয়ে উঠে আশেপাশে। এই মতবিনিময় সভায় কালাই থানার বিএনপি’র আহ্বায়ক মো.ইব্রাহিম হোসনের সভাপতিত্বে কালাই থানার বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মো. মওদুদ আলম-এর সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সচিব ও জয়পুরহাট-২ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী মো. আব্দুল বারী।বক্তব্যে তিনি বলেন, বিএনপি একটি জনগণের দল ও একটি শান্তি প্রিয় রাজনৈতিক দল। এই দল কখনও জনগণকে ভুলে যায়-না। বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের কল্যাণে রাজনীতি করেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেন। তারা দেশের মানুষের সুখ-দুঃখের কথা জানেন, ভাবেন ও বোঝেন এবং সে অনুযায়ী বিএনপি কাজ করেন। আগামী নির্বাচনকে ঘিরে সকল ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও সংগঠিত থাকতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন। তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। জয়পুরহাট-২ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী মো. আব্দুল বারী আরো বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকারের প্রতীক। তাই সবাইকে অনুরোধ করছি আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। মাঠে থাকুন, মানুষের পাশে থাকুন, বিএনপি নিয়ে কাজ করুন তাহলেই জয়পুরহাট-২ আসন আবারও বিএনপির দুর্গ হিসেবে পুনরুদ্ধার হবে। এই আসনের প্রতিটি গ্রাম, প্রতিটি শহর-মহল্লা প্রতিটি জনপদ, প্রতিটি নেতাকর্মী আমার আপনজন। আমি বিশ্বাস করি, এবারও আপনারা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হবেন এবং জয়পুনহাট-২ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করবেন। তাই আগামীতে আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়বো।এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপি সদস্য অধ্যক্ষ আলি হাসান মুক্তা, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি প্রফেসর মো. আব্দুল আলিম, জেলা যুবদলের সাবেক সভাপতি এ এইচ এম ওবায়দুর রহমান ভিপি সুইট, কালাই থানার বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মো.টুকু চৌধরী, করেন কালাই পৌর বিএনপি আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোয়েল, কালাই পৌর বিএনপি যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুল আলিম সরকার, কেন্দ্রীয় যুবদলের সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক মো. মেহেদী হাসান, উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়ন আহ্বায়ক মো. তাজ উদ্দিন তাজ প্রমুখ।এ সময় জয়পুরহাট-২ আসনের বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত