প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৫
আক্কেলপুরে আব্দুল বারীর নির্বাচনী পথসভা
জয়পুরহাটের আক্কেলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক সচিব আব্দুল বারী বিভিন্ন গ্রামের ভোটারদের সাথে নিবার্চনী মতবিনিময় করেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের গ্রামে গ্রামে ঘুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রুপ রেখা তুলে ধরার পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের নিবার্চনী পথসভা অনুষ্টিত হয়েছে। এসময় উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা,সাবেক পৌর মেয়র আলমগীর চৌধুরী বাদশা, পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম,সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম চপল, রায়কালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহীনুর রহমান হামিদ, রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম সোয়াত, সাবেক কাউন্সিলর মাজেদুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সিনিয়ন সহ-সভাপতি ওয়ালিউল্যাহ খাঁন রতন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তরিকুল ইসলাম তুহিনসহ বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বিএনপির দলীয় এমপি প্রার্থী আব্দুল বারী পথসভায় বলেন, বিএনপি একটি জনগণের দল ও একটি শান্তি প্রিয় রাজনৈতিক দল। এই দল কখনও জনগণকে ভুলে যায়-না। বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের কল্যাণে রাজনীতি করেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেন। তারা দেশের মানুষের সুখ-দুঃখের কথা জানেন, ভাবেন ও বোঝেন এবং সে অনুযায়ী বিএনপি কাজ করেন। আগামী নির্বাচনকে ঘিরে সকল ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও সংগঠিত থাকতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন। তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত