প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৫
সান্তাহারে ট্রেনে ওঠার সময় কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ৩ নম্বর প্লাটফরমে ঘটনাটি ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে আসেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭ টায় সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ৩নং প্লাটফরমে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনটি এসে দাঁড়ায়। এসময় স্টেশনের দুই নম্বর প্লাটফরম থেকে রেললাইন দিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করে ওই ব্যক্তি৷ এতে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় তার পরিচয় পাওয়া যায়নি। তার পড়নে ছিলো কালো প্যান্ট ও চেক টি শার্ট।সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। পিবিআই নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা করছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত