প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫
পাঁচবিবিতে এতিম শিশুদের মাঝে সাংবাদিকদের খেলার সামগ্রী বিতরণ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচাই ইসলাহুল উম্মাহ কওমী মাদ্রাসা এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ভলিবল ও ব্যাটমিলটন সামগ্রী বিতরণ করা হয়।রোববার (২৩ নভেম্বর) দৃপুরে পাঁচবিবি প্রেসক্লাব কার্যালয়ে স্ব-উদ্যোগে নিজ অর্থায়নে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের নিকট খেলার সামগ্রী গুলো তুলে দেন পাঁচবিবি প্রেক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস ও মোহনা টেলিভিশনের পাঁচবিবি প্রতিনিধি আকতার হোসেন বকুল।এসময় উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের পাঁচবিবি প্রতিনিধি বাবুল হোসেন, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি রেজুয়ান হোসেন ও মাদ্রাসার মুহাতিম হাফেজ মোঃ মুজাহিদুল ইসলাম নীরব প্রমুখ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত