প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫
দুপচাঁচিয়ায় মহিলানেত্রী সখিনার বহিস্কারাদেশ প্রত্যাহার
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সখিনা বেগমের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। সোমবার ৩০নভেম্বর দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী স্বারিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- ইতোপূর্বে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। প্রসঙ্গতঃ দলীয় সিদ্ধান্ত অমান্য করে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় তাঁকে বহিষ্কার করেছিল বিএনপি। তাঁর আবেদনের পরিপ্রেেিত দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এদিকে এই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে উচ্ছাস প্রকাশ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। তারা বলেছেন, এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে উপজেলা বিএনপি ও তৃণমূল নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে এবং দল আরও গতিশীল হবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত