প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫
টিউবওয়েলের হ্যান্ডেলের আঘাতে নারী নিহত, গুরুতর আহত কিশোরী
জয়পুরহাট সদর থানার চকবরকত ইউনিয়নের চিরলা সরদারপাড়া গ্রামে দুর্বৃত্তদের হামলায় এক নারী নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার চাচাতো বোন। তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।নিহত নারীর নাম নুরনাহার বেগম (৪৫)। তিনি স্থানীয় আব্দুল গফুরের স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা নুরনাহারের ঘরে ঢুকে টিউবওয়েলের হ্যান্ডেল দিয়ে তার মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।একই কক্ষে থাকা চাচাতো বোন মোছাঃ খাদিজা (১৬), পিতা মো. আব্দুল মতিন-কেও দুর্বৃত্তরা একইভাবে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। অতিরিক্ত রক্তক্ষরণে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।রাত প্রায় ৪টার দিকে খাদিজাকে গুরুতর অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হলে চিকিৎসক তার শারীরিক অবস্থা সংকটাপন্ন দেখে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।এ ঘটনায় হত্যাকাণ্ডের কারণ ও কারা জড়িত তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত