প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫
দুপচাঁচিয়ায় আহত জুলাই যোদ্ধাদের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ।
মানবতার কল্যানে অসহায় দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে দুপচাঁচিয়ায় আহত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা ৫ডিসেম্বর শুক্রবার বিকালে হাটসাজাপুর এলাকায় আহত জুলাই যোদ্ধা দুপচাঁচিয়ার আহবায়ক কাজী ইলিয়াছ কল্লোর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী আয়েত আলী, আহত জুলাই যোদ্ধার সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছার রহমান বাবু, যুগ্ম সদস্য সচিব উজ্জল হোসেন প্রামানিক, সদস্য আরাফাত হোসেন, সাব্বির, মামুনুর রশিদ, আরাফাত প্রমুখ। এদিন ১’শ জন অসহায় দরিদ্রদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত