প্রকাশের তারিখ : ১১ ডিসেম্বর ২০২৫
জয়পুরহাট-২ আসনে জামায়াতে ইসলামীর গণসংযোগ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-২ (আক্কেলপুর–কালাই–ক্ষেতলাল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী রাশেদুল ইসলাম সবুজের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১০টায় গোপীনাথপুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে আলী মাহমুদপুর মাদ্রাসার মাঠ থেকে শোভাযাত্রা ও গণসংযোগ শুরু হয়। পরে শোভাযাত্রাটি গোপীনাথপুর বাজার, কড়ইতলি হয়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজার প্রদক্ষিণ করে কাশিড়া বাজারে শেষ হয়।শোডাউন চলাকালে দলীয় পতাকা ও ব্যানারে সাজানো শত শত মোটরসাইকেলের দীর্ঘ সারি প্রায় ১ কিলোমিটার সড়কজুড়ে বিস্তৃত ছিল। সড়কের দুই পাশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।শেষে কাশিড়া বাজারে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি প্রার্থী রাশেদুল ইসলাম সবুজ বলেন, “জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, জনগণ আমাদের সঙ্গে রয়েছে। আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।”স্থানীয়রা জানান, একটি ইউনিয়নকে কেন্দ্র করে এ ধরনের বৃহৎ রাজনৈতিক শোডাউন এর আগে দেখা যায়নি। নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর এই উপস্থিতি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যেও আলোচনার সৃষ্টি করেছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত