মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি) মো. আল-মামুন মিয়া জয়পুরহাটের ডিজিটাল সাফল্য ও আসন্ন নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘হৃদয়ের স্পৃহা ও দেশ গড়ার প্রত্যয়ে জয়পুরহাটবাসী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে।’জেলা প্রশাসক তার বক্তব্যে জয়পুরহাটকে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় দেশের মডেল এবং জন্ম-মৃত্যু নিবন্ধনে ৬৪ জেলার মধ্যে প্রথম স্থানে থাকার গৌরব অর্জন করার কথা তুলে ধরেন।১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় জয়পুরহাট স্টেডিয়ামে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানে জেলা প্রশাসক জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি মহান বিজয় দিবসের বাণী পাঠের মাধ্যমে স্বাধীনতায় শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করেন।জয়পুরহাটবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে ডিসি মো. আল-মামুন মিয়া বলেন, স্বাধীনতার চেতনাকে ধারণ করে জয়পুরহাট আজ উন্নয়নের ধারায় এগিয়ে যাচ্ছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ অবকাঠামো এবং ডিজিটাল সেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্জন হয়েছে। কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং গ্রামীণ সড়ক উন্নয়ন মানুষের জীবনযাত্রা সহজ করেছে। জয়পুরহাটের ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করা হয়েছে। এ জেলার সমস্ত খতিয়ান, হোল্ডিংয়ের নির্ভুল ডাটা অনলাইনে উন্মুক্ত করা হয়েছে। এর ফলশ্রুতিতে অনলাইন ভূমি ব্যবস্থাপনায় জয়পুরহাট বাংলাদেশের একটি মডেল। এছাড়াও, জন্ম-মৃত্যু নিবন্ধনেও জয়পুরহাট ৬৪টি জেলার মধ্যে প্রথম স্থানে রয়েছে।ডিসি বলেন, আমাদের এই জেলার সকল মানুষ সবসময় জাতীয় সংকটে ঐক্যবদ্ধ থেকেছে। সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানেও সকল শ্রেণি-পেশার মানুষ শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক উপায়ে অধিকার প্রতিষ্ঠা সংগ্রামে অংশ নিয়ে ইতিহাসে নতুন অধ্যায়ের রচনা করেছেন।সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশের যে মশাল প্রজ্বলিত হয়েছে, তা দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করার দায়িত্ব আমাদের সকলের।বিজয় দিবস উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি-বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে ৩১ বার তোপধ্বনি দেওয়া হয়। এরপর জেলা শহরের শহীদ ডা: আবুল কাশেম ময়দানে ৭১ ফুট উচ্চ শহীদ স্মৃতি বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়।জয়পুরহাট জেলা প্রশাসন আয়োজিত জয়পুরহাট স্টেডিয়ামে মহান বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে পুলিশ সুপার (এসপি) মিনা মাহমুদা, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সামাজিক ও সাংস্কৃতিক কর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। কুচকাওয়াজে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং স্কাউট দল অংশগ্রহণ করে।এই দিবসের কুচকাওয়াজে জেলা পুলিশ, আনসার, কারাগার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জয়পুরহাট সরকারি কলেজ বিএনসিসি, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ বিএনসিসি, জয়পুরহাট সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ, জয়ফুরহাট মহাবিদ্যালয়, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপ, জয়পুরহাট মহিলা ডিগ্রী কলেজ রোভার স্কাউট গ্রুপ, জয়পুরহাট বিএমআই কলেজ, জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়, শহীদ পুলিশ সুপার নজমুল হক পুলিশ লাইনস হাইস্কুল তেঘর উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ, খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ, সদর থানা উচ্চ বিদ্যালয়, তালিমুল ইসলাম একাডেমী স্কুল এন্ড কলেজ, কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়, চকবরকত দ্বীন-ই মার্কাস এতিমখানা স্কাউট গ্রুপ, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গার্লস গাউড দল, কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতন, আল-হেরা একাডেমী, জয়পুরহাট সরকারি শিশু পরিবার স্কাউট গ্রুপ, জয়পুরহাট বালিকা উচ্চ বিদ্যালয় গার্ল-ইন গাইড দল, তেঘর বালিকা উচ্চ বিদ্যালয়, বামনপুর দাখিল মাদ্রাসা স্কাউট গ্রুপ, কালেক্টরেট সরকারি প্রাথমিক বিদ্যালয়, চকবরকত দ্বীন-ই মার্কাস এতিমখানা কাব স্কাউট গ্রুপ, জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কাব স্কাউট গ্রুপ, পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহুরুল দাখিল মাদ্রাসা গার্ল-ইন গাইড দল, মহুরুল দাখিল মাদ্রাসা স্কাউট দল, পশ্চিম জয়পুরহাট শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিয়াবাড়ি শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল হেরা একাডেমী কাব দল, সোনালী স্বপ্ন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক স্কুল, জয়পুরহাট বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল, খঞ্জনপুর শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরিক্ষন বিদ্যালয়, শিশু শিক্ষা শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহর বালিকা প্রাথমিক বিদালয়ের শিক্ষার্থী, কিং কুইন জীম কারাতে একাডেমী এবং পুলিশ বাদক অংশ নেয়।এছাড়া মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শনে কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষন বিদ্যালয়, জয়পুরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম জয়পুরহাট শহর সরকার প্রাথমিক বিদ্যালয়, চকবরকত দ্বীন-ই মার্কাস এতিমখানা কাব স্কাউট গ্রুপ, জয়পুরহাট সরকারি শিশু পরিবার, খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়, জামান মডেল একাডেমী স্কুল, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চকবরকত দ্বী-ই মার্কাস এতিমখানা স্কাউট গ্রুপ, হারাবতি মুক্ত স্কাউট গ্রুপ, সোনালী স্বপ্ন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক স্কুল এবং কিং কুইন জীম কারাতে একাডেমী অংশ নিয়েছিল।