প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫
আবারও প্রকাশ্যে গোলাগুলি, আহত ২
ব্রাহ্মণবাড়িয়ায়ই ইভটিজিং ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌর শহরের মুন্সেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম।স্থানীয় সূত্র জানায়, ইভটিজিংকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। তখন প্রতিপক্ষের একজন প্রকাশ্যে গুলি চালালে ঘটনাস্থলেই দুইজন গুলিবিদ্ধ হন।গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ওসি মো. শহিদুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”এর আগে, চলতি মাসে ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক গুলির ঘটনা ঘটে। গত ১২ ডিসেম্বর নবীনগরে প্রকাশ্যে গুলিতে একজন আহত হন। তারও আগে ২৮ নভেম্বর শহরে প্রকাশ্যে গুলিতে তিনজন আহত হন এবং একই দিন কয়েক ঘণ্টা পর এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ ওঠে। এছাড়া ১ নভেম্বর নবীনগরের বরিকান্দি এলাকায় একটি রেস্টুরেন্টে গুলিতে দুইজন নিহত হন।একাধিক গুলির ঘটনায় জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত