প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫
আদমদীঘিতে ১৮ লিটার চোলাই মদসহ যুবক গ্রেপ্তার
বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮ লিটার চোলাই মদ ও মদ তৈরির ২০০ লিটার উপকরণসহ উত্তম পাহান (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার ইসবপুর গ্রাম থেকে মাদকদ্রব্যসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত উত্তম পাহান আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইসবপুর গ্রামের জগেন পাহানের ছেলে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার ‘খ’ সাকের্লের পরিদর্শক আসলাম আলী মণ্ডল জানান, গত রোববার বিকেলে আদমদীঘি উপজেলার ইসবপুর গ্রামে বিপুল পরিমাণ মাদকদ্রব্য চোলাই মদ মজুত রয়েছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে ইসবপুর গ্রামের উত্তম পাহানের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার একটি কক্ষের মধ্যে চাউলের ড্রামের ভেতরে অভিনব কায়দায় লুকানো একটি প্লাস্টিকের জারকিনে ১৮ লিটার চোলাই মদ ও দুটি প্লাস্টিকের বালতিতে রাখা মদ তৈরির ২০০ লিটার উপকরণ ওয়াশ উদ্ধারসহ উত্তম পাহানকে গ্রেপ্তার করা হয়েছে।এ ব্যাপারে আদমদীঘি থানায় উত্তম পাহানের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়।আদমদীঘি থানার ওসি আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সোমবার গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত