প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫
জয়পুরহাট-২ আসনে ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে আক্কেলপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসানের কাছ থেকে দলীয় নেতারা এ মনোনয়ন ফরম উত্তোলন করেন।এ সময় উপস্থিত ছিলেন আমিনুল ইসলামের বাবা সাবেক গ্রাম সরকার প্রধান, আজিজার রহমান, নুরুন্নবী খন্দকার নয়ন, সাবেক জেলা বিএনপির সদস্য মোজাফফর হোসেন, বিএনপি নেতা সার্জন, চপল, রকেটসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।নেতাকর্মীরা জানান, জয়পুরহাট-২ আসনের সাধারণ মানুষ ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক চাহিদা ও সমর্থনের ভিত্তিতেই তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ওমানে ব্যবসা করেন এবং বিএনপির রাজনীতির সাথে যুক্ত রয়েছেন। তিনি আশা করেন একজন যোগ্য প্রার্থী হিসেবে বিএনপি তাকে মনোনয়ন দিলে বিপুল ভোটে জয়লাভ করবেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত