প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫
জয়পুরহাট-১ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন বাসদ (মার্কসবাদী)'র তৌফিকা দেওয়ান লিজা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসন থেকে মনোনয়ন সংগ্রহ করলেন বামপন্থী রাজনৈতিক দল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের অর্থ সম্পাদক তৌফিকা দেওয়ান লিজা। সোমবার দুপুর সাড়ে ১২টায় জয়পুরহাট নির্বাচন কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা মোহাঃ সেজারুদ্দিন নিকট থেকে মনোনয়ন সংগ্রহ করেন তিনি।মনোনয়ন সংগ্রহকালে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) এর জেলা কমিটির সমন্বয়ক একরামুল হক, সদস্য নাছিমা খাতুন, রুহুল আমিন বাবু, সদর উপজেলার আহবায়ক সাইফুল ইসলাম, পাঁচবিবি উপজেলার আহবায়ক জহুরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।জানাগেছে, তৌফিকা দেওয়ান লিজা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইডেন কলেজ শাখার সাবেক সভাপতি ছিলেন। তিনি কাঁচি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দলীয় সুত্রে জানাগেছে। তবে এখন পর্যন্ত জয়পুরহাট-২ আসনে বাসদ (মার্কসবাদী) কোন প্রার্থীর নাম ঘোষণা করেননি দলটি।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত