প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬
দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
দুপচাঁচিয়ার বাঘোপাড়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মুন্না (১৫) মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৫:৩০ মিনিটে নওগাঁ-বগুড়া মহাসড়ক দুপচাঁচিয়ায় নাগরনদীর ব্রিজ এর ১০গজ পূর্ব সাইডে কাহালু থানার বাঘোপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত মোটরসাইকেল চালক মুন্না কাহালু থানার দুর্গাপুর ইউনিয়নের পানাই গ্রামের বুলবুল আহমেদের ছেলে। ভিকটিম মুন্না সপ্তম শ্রেণীতে অধ্যায়নরত।পরিবারিক সূত্রে জানা যায়, ভিকটিম মুন্না সকালে তার নিজ বাড়ি হতে ১০-১২ জন বন্ধু সহ রাবেয়া পার্কে বেড়ানো শেষে দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ডে আসার পথে মুন্না মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে তাৎক্ষণিক রাস্তায় ছিটকে পড়লে স্থানীয় লোকজন ও বন্ধুরা ঘটনাস্থলে মুন্নাকে নিয়ে দুপচাঁচিয়া থানা বাস স্ট্যান্ড ইসলামিয়া হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কোন উত্তর পাওয়া যায় নাই। ভিকটিমের বাবা বুলবুল আহমেদ বলেন, দুর্ঘটনার ব্যাপারে কাহালু থানাকে অবগত করা হয়েছে। তাদের অনুমতিক্রমে লাশ দাফনের জন্য বাড়িতে নিয়ে যাওয়া হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত