প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়পুরহাট ইউনিটের দোয়া মাহফিল
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়পুরহাট ইউনিটের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদ আইনজীবী ফোরামের আয়োজনে গতকাল দুপুরে আইনজীবী ভবনেমরহুমা বেগম খালেদা জিয়ার স্বরনে কোরআন খতম ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জয়পুরহাট ইউনিটের আহবায়ক এড. এ টি এম মিজানুর রহমান, সদস্য সচিব এড. নাজমুল হোসেন জনি, সাবেক পিপি এড. হেনা কবির, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. শহিদুল ইসলামসহ সভাপতি এড. জুয়েল, সিনি এ. তৈয়ব আলী মন্ডল প্রমুখ। এছাড়াও সিনিয়র এড আশরাফ,আইনজীবী সমিতির নির্বাহী সদস্য বৃন্দ, এড. পলাশ, ফিরোজ, সব্বির, ছনি মাছুদ, এলিনসহ অন্যান্য আইনজীবী ও আইনজীবী সহকারীর ও অন্যান্যরা অংশ নেন। দোআ মাহফিলে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার ভাগফেরাত কামনাসহ তারেক রহমান ও তার পরিবারের সবার সুস্বাস্থ্য জন্য দোয়া করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত