প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬
আক্কেলপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল
জয়পুরহাটের আক্কেলপুরে গণতন্ত্র পুণ:রুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (০৯ জানুয়ারী) রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে জমালগঞ্জে ইউনিয়ন পরিষদ মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো: আব্দুল বারী ।এসময় আরো উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি মো: কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা, আক্কেলপুর পৌর বিএনপির সভাপতি মো: আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম পল্টু, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুল রহমান সুইট, সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম চপল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জুলফিকার আলী শ্যামল, সাবেক কাউন্সিলর আব্দুর রউফ মাজেদ, যুবদল নেতা ওয়ালিল্ল্যাহ খান রতন, রিমন প্রাং, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি তরিকুল ইসলাম, বিএনপি নেতা কামরুজ্জামান মিলনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত