প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬
ডোবা থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার, মেলেনি পরিচয়
বগুড়ার আদমদীঘিতে একটি জঙ্গলের পাশের ডোবা থেকে এক আজ্ঞাত (২৮) যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার সান্তাহার ইউনিয়নের দরিয়াপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় মিলেনি।পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে আদমদীঘি থানার শেষ সীমানায় সান্তাহার ইউনিয়নের দরিয়াপুর গ্রামের একটি জঙ্গলের পাশে ডোবার পানিতে আনুমানিক ২৮ বছর বয়সী ওই আজ্ঞাত যুবকের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানিয়রা। তারা পুলিশে খবর দিলে আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন, থানার ওসি আতাউর রহমান ও এসআই বাবুল আকতার সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।জানতে চাইলে থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান বলেন, 'ধারণা করা হচ্ছে ওই যুবকের লাশটি কয়েদিন আগে ডোবাতে ফেলা হয়েছে। মাথায় গামছা পেঁচানো ছিলো। লাশ অনেকটা বিকৃত অবস্থায় আমরা উদ্ধার করেছি। এখন পর্যন্ত তার নাম ও ঠিকানা শনাক্ত করা যায়নি। ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এদিকে স্থানীয়দের ধারণা, ওই যুবককে হত্যা করে দুর্বৃত্তরা ডোবার পানিতে ফেলে রেখে যেতে পারে। ঘটনার পর প্রায় ১০ ঘন্টা অতিবাহিত হলেও রহস্যজনক এই লাশের এখনো পরিচয় মিলেছে না।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত