প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬
দুপচাঁচিয়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা
বগুড়ার দুপচাঁচিয়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা। ঘটনাটি দুপচাঁচিয়া উপজেলার চক সুখানগাড়ী গ্রামের লিটন প্রামাণিকের স্ত্রী আকলিমা বেগম তার পুত্রবধূর সঙ্গে কথা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাটাকাটির এক পর্যায়ে আকলিমা বেগম(৪০) দুপচাঁচিয়া ধাপেরহাট থেকে গ্যাস ট্যাবলেট কিনে বাড়ির পাশে নাগর নদের ধারে সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ্য হয়েছটফট করলে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থা খারাপ হলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। পরিবার ও থানা সূত্রে জানা যায় যে, বৃহস্পতিবার ১৫ জানুয়ারি সকালে ভিকটিম আকলিমা বেগম প্রায় দিন ছেলের বউয়ের সঙ্গে অহেতুক ঝগড়াঝাঁটি করতো। এর কারণে সে আত্মহত্যা করে। এ ব্যাপারে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন,গ্যাস ট্যাবলেট খেয়ে ভিকটিম আকলিমা বেগমের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাস দাফনের জন্য হস্তান্তর করা হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত