প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬
ধামইরহাটে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আকিমুন্নেছা শিক্ষা বৃত্তি প্রদান
নওগাঁর ধামইরহাটে শিক্ষার্থীদের মধ্যে আকিমুন্নেছা শিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর বারোটার দিকে ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুমে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ৭ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক তুলে দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা: মুহাম্মদ নুরুল আমিন।শিক্ষাবৃত্তি হিসেবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীদের ৬০০০ টাকা এবং এদের মধ্যে নবম শ্রেণীর সুবিধাবঞ্চিত দুইজন মেধাবী শিক্ষার্থীদের সাড়ে সাত হাজার টাকা করে টাকা দেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী টেলেন্ট ডেভেলপমেন্ট স্কুলের ডেপুটি ভাইস প্রিন্সিপাল সোহেলী ইয়সমীন, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, সহকারী শিক্ষক আবু ইউসুফ, দুর্গাপুর আলীম মাদরাসার সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক প্রমুখ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত