প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬
বগুড়ায় পল্লীমঙ্গল কর্মসূচী পিএমকে'র ৩৬২ তম শাখার উদ্বোধন "
গ্রামীন অর্থনীতি কে শক্তিশালী ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পল্লী মঙ্গল কর্মসূচী পিএমকে র বগুড়ার উপশহরে ৩৬২ তম বগুড়া সদর শাখা উদ্বোধন করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০ ঘটিকায় মিলাদ মাহফিল দুআ ও ফিতা কেটে বগুড়া উপ শহরে ২৫ নম্বর রোডস্থ কার্যালয়ে শাখাটি উদ্বোধন করা হয়েছে। শাখা উদ্বোধন কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ পরিচালক মোঃ রেজাউল করিম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোঃ মোমিনুল ইসলাম, আইটি সুপার ভাইজার মোঃ সানোয়ার হোসেন, এপিএম মোঃ আসাদ, শাখা ব্যবস্থাপক রমানাথ রায়, জোনাল হিসাব কর্মকর্তা আলী কদর,জোনাল আইটি মাসুম বিল্লাহ,সেকমো চন্দন কুমার বর্মন,মোঃ সানোয়ার হোসেন সহ অন্যান্য কর্মকতা গন। উদ্বোধন কালে ১০ জন গ্রাহকের মাঝে সহজ শর্তে ঋণ প্রদান করা হয়েছে।প্রধান অতিথির বক্তব্যে উপ পরিচালক মোঃ রেজাউল করিম বলেন পিএমকে বিভিন্ন উন্নয়ন মুলক কর্মসূচীর মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে,তিনি সংস্থার বিভিন্ন প্রডাক্ট ও সার্ভিস চার্জ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সহকারী পরিচালক মোঃ মোমিনুল ইসলাম বক্তব্যে বলেন পিএমকে ১৯৮৮ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে ঋন কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ধরনের স্বাস্থ্য সেবা কর্মসূচী, বিনামূল্যে ঔষধ বিতরন, দরিদ্র মানুষের জন্য বিনা মূল্যে চোখের ছানি অপারেশন সহ নানা ধরনের সামাজিক উন্নয়ন মুলক কর্মসূচী পরিচালনা করছে।সভাপতি বক্তব্যে মোঃ আসাদ বলেন সামাজিক দায়বদ্ধতা থেকে পিএমকে বিভিন্ন ধরনের উন্নয়ন মুলক কাজের সাথে অর্থনৈতিক ভাবে মানুষ কে স্বাবলম্বী করতে কাজ করছে। বগুড়া সদর শাখাটির শাখা ব্যবস্থাপক রমানাথ রায় তার বক্তব্য বগুড়ার মানুষের অর্থনৈতিক ও সামাজিক জীবন মান উন্নয়ন করার জন্য পিএমকে কাজ করবে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত