প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬
ঝড়ের তাণ্ডবে নলঘড়িয়া গ্রামে একটি মাটিরবাড়ি ঝড়ে লন্ডভন্ড
বগুড়ার দুপচাঁচিয়া সদরে টিনশেড মাটির বাড়ি ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এ সময় চার চালা তিন সেড মাটির বাড়ির ছাউনিটি ঝড়ে উড়ে যায়। রোববার (১৫ মার্চ) রাতে উপজেলার সদর ইউনিয়নে নলঘড়িয়া গ্রামের রমজান আলীর একটি মাটির বাড়ির চার চালা টিন সেড ছাউনী ঝড়ে উড়ে অন্য জায়গায় নিয়ে যায়। ঝড় থামার সঙ্গে সঙ্গে উড়ে যাওয়া টিনের ছাউনিটি বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে কিছু টিন পাওয়া যায়। রাতে হঠাৎ করেই আকাশ মেঘে ঢেকে যায় শুরু হয় দমকা হাওয়া সাথে ঝোড়ো বাতাস। ঝড়ের হঠাৎ করে বিভিন্ন ধরনের গাছ ভেঙ্গে পরে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। বাড়িটির টিনের ছাদ ও দেয়ালের একটি অংশ ধসে ভেতরের আসবাবপত্র,পোশাকসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়।ঘটনার সময় মাটির ঘরের ভিতরে রমজান আলীর পরিবার ছিল বলে জানা গেছে । ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ি হয়েছে। ছাউনীর টিন, বৈদ্যুতিক ফ্যানসহ বিভিন্ন সরঞ্জাম ভেঙে পড়ে এবং ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।ঝরে ক্ষতিগ্রস্ত রমজান আলীর বাড়ি ক্ষয়ক্ষতি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানকে জানানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত