প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬
জয়পুরহাটে গণঅধিকার পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জেলা গণঅধিকার পরিষদ।বুধবার (১৮ মার্চ) শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। গণ অধিকার জেলা কমিটির যুগ্ন আহবায়ক আব্দুল হামিদ বাবু সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সহকারী সাংগঠনিক সম্পাদক ও জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব আমিনুল ইসলাম মাসুদ, যুব অধিকার পরিষদের জেলা কমিটির সভাপতি সুমন অভি, সিনিয়র নেতা আবু মুসা সহ সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জেলা যুব অধিকারের সাধারণ সম্পাদক রুহুল আমিন। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে তাদের এই উদ্যোগ। তারা বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন এবং সেই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছেন।এ সময় বক্তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত