প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬
তেল সংকটে দুপচাঁচিয়ায় তিনটি ফিলিং স্টেশন বন্ধ
বগুড়ার দুপচাঁচিয়ায় তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার চৌমুহনীর বাজার সংলগ্ন আর্নিকা ফিলিং স্টেশন,টিসিগাড়ী তাওসিফ ফিলিংস্টেশন সহ মোট ০৩টি ফিলিং স্টেশনে ডিজেল, পেট্রল ও অকটেন নেই। এতে যানবাহনের স্থবিরতা দেখা দিয়েছে ও মোটরসাইকেল সহ কার মাইক্রোচালকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।মঙ্গলবার (২৪মার্চ) সকালে কথা বলি, বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগীয় সভাপতি মিজানুর রহমান রতন তিনি জানান, সরবরাহ স্বাভাবিক না থাকায় এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আজকালের মধ্যে কিছু জ্বালানি আসবে। তা দিয়ে সংকট পরিস্থিতির কিছুটা লাঘব হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানি থেকে কেউ বেশি আবার কেউ কম পাচ্ছেন। অর্থাৎ ফিলিং স্টেশনগুলোতে চাহিদার অর্ধেক জ্বালানিও মিলছে না। ফলে গত কয়েকদিন ধরে ফিলিং স্টেশনগুলোতে ডিজেল, পেট্রল ও অকটেনের সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। ঈদের আগের রাতে স্টেশনগুলোতে রাতভর ব্যাপক চাপ ছিল। ফলে ঈদের দিন সকাল থেকে জ্বালানির মজুত কমতে থাকে। ঈদের পরদিন রবিবারেও কিছু কিছু পাম্পে জ্বালানি তেল বিক্রি হলেও মঙ্গলবার সকাল থেকে পর্যাপ্ত মজুত না থাকায় একে একে পাম্পগুলো কালো কাপড় দিয়ে ঢাকিয়ে বন্ধ করতে বাধ্য হন মালিকরা। গতকাল বিকাল থেকে ৩টি পাম্পের তেল শূন্য হয়ে পড়লে মঙ্গলবার সকাল থেকে একেবারেই বন্ধ করে দেওয়া হয়।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত