প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
মহান স্বাধীনতা দিবসে বীর শহিদদের স্মরণে স্মৃতি অম্লানে পুষ্পস্তবক অর্পণ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দুপচাঁচিয়ায় শুরু হয়েছে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের কর্মসূচি।বৃহস্পতিবার(২৬মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা স্মৃতি অম্লানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান।শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।জনসাধারণের জন্য বিজয় উদযাপন যেন নিরাপদ-নির্বিঘ্নে হয় সে লক্ষ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরপর পৃথক পৃথকভাবে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, থানা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ,নেসকো বাংলাদেশ, পল্লী বিদ্যুৎ সমিতি দুপচাঁচিয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সহ গণমাধ্যম কর্মীর পক্ষ থেকে স্মৃতি অম্লানে পুষ্পস্তবক অর্পণ করা হয়।উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচির মধ্যে সকালে,দুপচাঁচিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণ।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত