প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬
সান্তাহারে হা-মীম পেট্রল পাম্পকে ৩০ হাজার টাকা জরিমানা
মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকের নিকট তেল বিক্রয় না করায় বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের বাইপাস তিনমাথা মোড় এলাকায় হা-মীম ফিলিং স্টেশন নামে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার পর পাম্পের মজুদ তেল ভোক্তাদের মধ্যে ফের বিক্রি শুরু হয়।শনিবার (২৮ মার্চ) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।জানা যায়, শনিবার মোটসাইকেল চালকেরা পেট্রোল নিতে গেলে হা-মীম ফিলিং স্টেশন থেকে চালকদের জানানো হয় তাদের কাছে কোনো পেট্রোল নেই। তাদের এ দাবির সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা ঘটনাস্থলে যান।সরেজমিনে পরিদর্শন শেষে পাম্পে তেলের মজুদ পাওয়া যায়। মজুদ থাকা সত্ত্বেও গ্রাহকের নিকট তেল বিক্রয় না করার অপরাধে হা-মীম ফিলিং স্টেশনকে ভোক্তা অধিকার সংক্ষণ আইন, ২০০৯ এর অধীন ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এ ধরনের অনিয়ম প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত