প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬
দুপচাঁচিয়া গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
বগুড়ার দুপচাঁচিয়া গলায় ফাঁস দিয়ে নাঈম ইসলাম চঞ্চল(১৭) আত্মহত্যা করেছে। রবিবার (২৯ মার্চ)সন্ধ্যা সাড়ে ৭.৩০ মিনিটে আত্মহত্যার ঘটনাটি ঘটে। নিহত নাঈম ইসলাম চঞ্চল উপজেলার তালোড়া ইউনিয়নে তাল্লা গ্রামে নজরুল ইসলামের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যে ৭:৩০ মিনিটে সৎ মায়ের সঙ্গে কথা কাটাকাটি একপর্যায়ে নাইম ইসলাম চঞ্চল তার নিজ স্বয়ং কক্ষে সকলের অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বাড়ির অন্যান্য সদস্যরা চঞ্চলকে খুঁজে না পেয়ে তার নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে বাড়ির আশেপাশের লোকজন লোকজন চঞ্চল কে দ্রুত উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে থানার ওসি আফজাল হোসেন জানান, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত